প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ৪:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ২:২৭ পি.এম
কবিতা সংসদের উদ্যোগে নজরুল বর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া): নজরুল বর্ষ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদের উদ্যোগে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় তালোড়া বন্দর নগর কবিতা সংসদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংসদের সভাপতি মোঃ মোশারফ হোসেন সেলিম মুন্সির সভাপতিত্বে ও কবি মোমিন ইসলাম শাওন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংসদের উপদেষ্টা ও বীরমুক্তিযোদ্ধা মোঃ মোকলেছার রহমান, আইন বিষয়ক সম্পাদক মোঃ হাবিব হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ আরাফাত হোসেন, প্রচার সম্পাদক মুন্নি রায় শান্তনা, অর্থ সম্পাদক মোঃ আব্দুল মজিদ হারুন, যুগ্ম সম্পাদক দিনেশ চন্দ্র শীল,মোঃ আহসান হাবিব সহ কবিতা সংসদের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আগামী ৩ আগস্ট ২০২৬ তারিখে তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, কুইজ ও নজরুল সংগীত প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা ও মানবতার বাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বারোপ করেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA