
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১১:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ৬:১৫ পি.এম
কয়রায় পলিথিন ও প্লাষ্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের অংশ গ্রহনে কর্মশালা

উপকূলবর্তী উপজেলা খুলনার কয়রায় পলিথিন ও প্লাষ্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের অংশ গ্রহনে দক্ষতা উন্নয়ন বিষয়ে এক কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) বিকাল ৪ টায় উত্তর বেদকাশীর বড়বাড়ী গ্রাম সমিতির কার্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সহযোগীতায় ও ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কয়রা কপোতাক্ষ কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেকের সভাপতিত্বে ও ইয়ুথ ফর দি সুন্দরবনের টিম লিডার নিরাপদ মুন্ডার সঞ্চলনায় কর্মশালায় আলোচনায় বক্তৃতা করেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম শাহিদ,সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, রুপান্তরের অনুপ রায়, যুব ফোরামের সদস্য সঞ্জয় মন্ডল, স্থানীয় অধিবাসী হাফিজুল ইসলাম, সাহেব আলী, কায়ুম শেখ, সীমা বাহাদুর প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় অধিবাসীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত