
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৮:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ৩:২৮ পি.এম
কয়রায় শিক্ষার্থীদের হাতে নতুন বই, অন্যরকম অনুভূতি উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

কয়রা(খুলনা)প্রতিনিধি ঃ- খুলনার কয়রায় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। তবে তা ছিল সীমিত আকারে। জানা গেছে, মাধ্যমিক ও প্রাথমিক স্তরে কয়রার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। সেক্ষেত্রে শ্রেনীভেদে একত্রে সব বিষয়ের বই সব শিার্থীকে দেওয়া সম্ভব হয়নি। তারপরও নতুন বই হাতে পেয়ে বেশ উচ্ছ্বাসিত শিার্থীরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১ টায় কয়রা মদিনাবাদ সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পাঠ অভ্যাসের প্রতি গুরত্ব দেওয়ার আহ্বান জানান। এবং শ্রেনী কক্ষে শিক্ষার্থীদের মোবাইল ফোন না আনার আহবান জানান। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, উপজেলা রিসোস সেন্টারের ইনেন্সটেক্টর লোকমান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনার রশীদ, কয়রা মদিনাবাদ সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বোধার চন্দ্র ঢালী , কয়রা উপজেলা প্রেসকাবের সভাপতি শরিফুল আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দালনের কয়রার ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী, কয়রা মদিনাবাদ সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ সরোয়ার, কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার শাহাৎাত হোসেন প্রমুখ । পরবর্তীতে অতিথি বৃন্দ দুপুর ১২ টার পরে কয়রা মদিনাবাদ সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় ও কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের হাতেও নতুন বই তুলে দেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত