প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১০:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২৬, ১০:৪৫ এ.এম
করতোয়া নদীর ওপর আর্চ ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মোরশেদ মিল্টন
আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া): বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা NHW-সোনাহাটা জিসিএম (শাজাহানপুর অংশ) সড়কের ২৭২ মিটার চেইনেজে করতোয়া নদীর ওপর নির্মিত হতে যাওয়া ৪৫ মিটার দৈর্ঘ্যের দৃষ্টিনন্দন নতুন আরসিসি আর্চ ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
১০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ (২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ) সোমবার আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ৪২ বগুড়া-০৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এই প্রকল্পটির বাস্তবায়ন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এবং উপজেলা এলজিইডি কর্মকর্তা রাশেদ ইমরান।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে জানান, দুবলাগাড়ী হাট সড়ক সংলগ্ন এই ব্রিজটি নির্মিত হলে এলাকার যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। এছাড়া কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA