
পটুয়াখালীর কলাপাড়ায় চাচা আবদুল হাকিমের (৪৫) পায়ের রগ কর্তন করেছে ভাতিজা মো.ফয়সাল শরীফ । এ সময় স্বামীকে রক্ষায় স্ত্রী মোসাঃ শাহিনূর বেগম (৪০) এগিয়ে আসলে তার উপরও হামলা চালিয়ে আহত করা হয়। মবার বেলা ১১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। হত দু'জনকেই প্রথমে কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়ার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে কর্তব্যরত চিকিৎসক। ঘটনার পর থেকে ভাতিজা মো.ফয়সাল (৩০) পলাতক রয়েছে। সে স্থানীয় আক্কেলপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলামা আবদুল মান্নান শরীফের ছেলে বলে জানা গেছে। ব্যাপারে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চৌকিদার মো. আজিজুর রহমান জানান, মেয়েলী কোন ঘটনার সুরাহার জন্য পারিবারিকভাবে তারা আবদুল হাকিমের বাড়ীতে বৈঠকে বসলে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচাকে কুপিয়ে জখম করে ভাতিজা।
দিকে,এ ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহের জন্য ফয়সালের স্ত্রী শারমিন এবং মাতা আনজুমানাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। যা এলাকার অনেকের কাছে মূল ঘটনাকে ধামা-চাঁপা দেওয়ার জন্য একটি নাটক সাজানো হয়েছে বলে অনেকে নাম প্রকাশ না করার শর্তে উল্লেখ করেন। পরদিকে, কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সের ইমার্জেন্সী বিভাগ সূত্রে জানা গেছে,আহত হাকিমের ডান পায়ের রগ কর্তন সহ তার গলার বুকের দিকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ব্যাপারে জানতে চাইলে ফয়সালের পিতা আবদুল মান্নানকে তার মোবাইল ফোনে কল করলে তিনি নিজেকে অসুস্থ বলে মোবাইল কল কেটে দেন। বে মূল অভিযুক্ত মো.ফয়সালকে তার মোবাইল ফোনে কল করলে তিনি তা রিসিফ করেনি। এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুয়েল ইসলাম জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন কানুন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত