
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৫, ৪:২৬ পি.এম
কাউখালীতে ভ্রাম্যমান বেসিক কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

পিরোজপুরের কাউখালীতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দুই মাস ব্যাপী ভ্রাম্যমান
বেসিক কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
কাউখালী উপজেলা যুব উন্নয়ন পরিদপ্তর কর্তৃক আয়োজিত া যুব উন্নয়ন অধিদপ্তরের টেকাব শীর্ষক প্রকল্পের আওতায় গাড়িতে বসে ভ্রাম্যমান ট্রেন্ডিং সেন্টারের শিক্ষার্থীদেরকে
বেসিক কম্পিউটার ও নেটওয়ার্কিং কোর্সের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধন উপলক্ষে ২ মার্চ রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে পিরোজপুরের যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মমিনুল হক বকাউলের সভাপতিত্বে ২ মাস মেয়াদী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। এ সময় অন্যান্যদের বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জাহিদ হোসেন, প্রশিক্ষক ফারুক আহমেদ রিজভী,কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, প্রশিক্ষণার্থী রিফাত, নিশিতা ফেরদৌসী প্রমুখ। উল্লেখ্য প্রশিক্ষণে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত