
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১০:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৫, ১১:৪৯ এ.এম
কাউখালীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ কাউখালীতে ১০ মার্চ সোমবার দুপুরে বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় শিয়ালকাঠী ইউনিয়নের তালুকদার হাটে দুইটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে মেসার্স নাহিদ ফার্মেসি এবং মাসুদ ফার্মেসিকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ সময় বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু হলে অধিকাংশ ফার্মেসি ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে ব্যবসায়ীরা গা ঢাকা দেয়। বাজারে নিত্য প্রয়োজনীয় মালামালের অতিরিক্ত দাম এবং ভেজাল পণ্য বিক্রয়ের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করেন কাউখালী ভূমি অফিসে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ, তার সাথে কাউখালী থানা পুলিশ উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত