পিরোজপুর অফিস: পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-বরিশাল মহাসড়কের মল্লিকবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যান, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার পারেরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের মৃত জলিল খলিফার ছেলে মো. শাহিন খলিফা (৩৫) ও একই গ্রামের মৃত সাইদুল ডাক্তারের ছেলে খায়রুল বাশার (৩২)। স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিন খলিফা পারেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, মল্লিকবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় সোনারগাঁও পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান, অজ্ঞাতনামা একটি ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, শাহিন খলিফাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খায়রুল বাশারকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পৃথক দুর্ঘটনায় যুবক আহত
একই দিন দুপুরে পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় এলাকায় মোটরসাইকেল ও রিকশার সংঘর্ষে ১৮ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA