
প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৪:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৬, ১:৫৮ পি.এম
কালকিনিতে নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস: এমপি খোকন তালুকদার

গাউছ-উর রহমান, মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
শনিবার (৯ মে-২০২৬ খ্রিঃ) সকালে পূর্ব এনায়েত নগর খুনের চর এলাকায় আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
এমপি খোকন তালুকদার উপস্থিত জনতাকে বলেন,“নদীভাঙ্গনে আপনারা যে দুর্ভোগের মধ্যে পড়েছেন,আমরা সেটি বুঝতে পারছি। জরুরি ভিত্তিতে নদীভাঙ্গন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করব। ভাঙন কবলিত পরিবারগুলোর পাশে আমি এবং আমার সরকার আছে এবং থাকবো ইনশাআল্লাহ।
পরিদর্শনকালে কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি,সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদারসহ কালকিনি উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত