প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৭:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৬, ৩:১৪ পি.এম
কালিগঞ্জে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

উপজেলা প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দলের উদ্যোগে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সারা দেশের জাঁকজমক ভাবে উদযাপিত হয়।
১ সেপ্টেম্বর বিকেল কালিগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টারের সভাপতিতে ও উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ খালেকুজ্জামান বাবলুর সঞ্চালনায় ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক এ কে এম ফজলুল হক মিলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রীর আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সহ দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA