
কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি: ৫-মার্চ সন্ধ্যা ৬.৩০ মিনিটের সময় কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও সিকদার ওয়ার্কশপ এর মালিকদের মধ্যে মেশিনের ফর্মা বানানোকে কেন্দ্র করিয়া তর্ক বিতর্ক হয়। উক্ত সময় অজ্ঞাতনামা বিবাদীগণ ভাই ভাই ওয়ার্কশপ এর দোকানের মালিক সজীব মোল্লা (২৮), পিতা- মোঃ নজরুল মোল্লা,সাং-খলাপাড়া থানা- কালিগঞ্জ, জেলা-গাজীপুরকে এলোপাতাড়ি মারপিট শুরু করলে তার ডাক চিৎকারে ঘটনাস্থলের পাশে তার ফুফা মোহাম্মদ হবি অভি সিকদার (৬৫),পিতা -মৃত তালেব আলী শিকদার, সাং-কলাপাড়া, থানা কালিগঞ্জ, জেলা গাজীপুর ঘটস্থলে আসলে বিবাদীরা তাকেও মারধর করিয়া গুরুতর জখম করে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসেন।সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করিয়া হবি সিকদার (৬৫)কে মৃত ঘোষণা করেন এবং সজীব মোল্লা (২৮)কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। উক্ত ঘটনার সংবাদ পাইয়া কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং একজনকে গ্রেফতার করেছে কালিগঞ্জ থানায় নিয়ে আসে। আইন গত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।কালীগঞ্জ থানার এস আই (নিঃ) মোঃ রিয়াদুল ইসলাম মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বকসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত