
প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ৬:২১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৬, ৯:৩০ পি.এম
কাশিয়ানিতে কভার ভ্যান খাদে পড়ে বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়া, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার বেলতলা এলাকায় একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
৩ ফেব্রুয়ারি ২০২৬, ভোর আনুমানিক ৫টার দিকে একটি কভার ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার সময় কভার ভ্যানটি পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার সংযুক্ত খুঁটির সঙ্গে ধাক্কা দিলে খুঁটিটি ভেঙে পড়ে।
এতে বিদ্যুৎ লাইনের তার ও মিটার নিচে পড়ে যায়। তবে আল্লাহর অশেষ রহমতে এ ঘটনায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনায় কভার ভ্যানের চালক ও হেলপার সম্পূর্ণরূপে অক্ষত রয়েছেন। তাদের কারও কোনো ধরনের শারীরিক ক্ষতি হয়নি।
খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত