
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৩:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১০:১৮ পি.এম
কিশোরগঞ্জে সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঢাকা থেকে গ্রেফতার

আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবু অজয় কর খোকন'কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার ভোরে রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম সাপ্তাহিক আজকের জনকথা পত্রিকা কে বলেন, "সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী-লীগের মিছিল অর্গানাইজ করছিলেন তিনি। এসব অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
“তার বিরুদ্ধে অন্য কোন মামলা বা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ঘটনায় কোনো মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে।”
ছাত্রলীদের ১৯৯৮-২০০২ মেয়াদের কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন অজয় কর খোকন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–৫ (নিকলী-বাজিতপুর) আসনে দলের মনোনয়ন চেয়েও তিনি পাননি। পরে স্বতন্ত্র হয়ে নির্বাচনে দাঁড়ালে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত