
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৫:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৩:৩১ পি.এম
কিশোরগঞ্জে হাইব্রিড ভুট্টা প্রদর্শনী শীর্ষক মাঠ দিবস

আকবর খন্দকার,কিশোরগঞ্জ: বিডাব্লিউএমআরআই হাইব্রিড ভুট্টা-২ জাতের প্রদর্শনী শীর্ষক মাঠ দিবস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ এপ্রিল বুধবার সকালে কিশোরগঞ্জ জেলা সদরের মারিয়া ইউনিয়ন খিলপাড়া ব্লক মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট গাজীপুর আঞ্চলিক কেন্দ্রের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিশোরগঞ্জ সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিডাব্লিউএমআংগ্রাই গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ মাহমুদুল হাসান।
উপ-সহকারী কৃষি অফিসার নাজমুল আলম'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জয়নুল আলম তালুকদার।
বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার ওনাইজা বেগম, করমূলি ব্লকের রুনা আক্তার, স্হানীয় সমাজ সেবক মোঃ জসিম উদ্দিন, প্রদর্শনী কৃষক মোঃ রমজান মিয়া প্রমুখ। উক্ত অনুষ্ঠানে স্হানীয় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত