
শহীদুল ইসলাম সোহাগ, শরনখোলা, বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় কীটনাশক পান করে দীপ্তি শিকদার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। পুলিশ শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত কিশোরী উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া গ্রামের রবীন শিকদারের মেয়ে এবং স্থানীয় আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আগেরদিন সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে দীপ্তি। পরিবারের লোকজন ওই রাতে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে সে আত্মহত্যা করেছে তার সঠিক কারণ জানা যায়নি। তবে স্থানীয় অনেকেই জানিয়েছেন, প্রেমের ঘটনা জানাজানি হলে কিশোরী ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। ভয়ের জায়গা থেকেই সে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, হাসপাতাল থেকে কিশোরীর মরহেদ উদ্দার করে ময়না তদেন্তর জন্য বাগেরহাট জেলায় অবস্থিত ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রজু করা হয়েছে। আত্মহত্যার সঠিক কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত