
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি নিয়ে বিরোধ ও সংঘর্ষে ৩ জন নিহত হয়। আহত আরও ২০ জন।
২৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার ভুন্দুর চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৪০), গোলাম মিয়ার ছেলে বলু মিয়া (৫৫) ও ফুলবাবু (৫০)।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে। এই জমি নিয়ে একাধিক মামলাও আছে। আজ সকালে শাহাজাহান মিয়ার লোকজন জমিতে সেচ দিতে গেলে রাজু মিয়ার লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষে সংঘর্ষ বাঁধলে ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন। তারা সবাই শাহাজাহান মিয়ার আত্মীয় বলে জানা যায়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত