
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৪:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৪:৩৩ পি.এম
কুবিতে টাঙ্গাইলের শিক্ষার্থীদের সংগঠন ‘বন্ধন’-এর নতুন কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) টাঙ্গাইলের শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘টাঙ্গাইলের বন্ধন’-এর নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী রকিবুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থী মাসায়িদ আহমেদ। সোমবার (১৩ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির ঘোষণা দেওয়া হয়। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সভাপতি মাজেদুল ইসলাম, রবিন হোসেন, শরীফ হোসেন, আল নাফিউ খান ও সুমাইয়া আক্তার শিমু। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এস কে সিয়াম, আসাদুল ইসলাম রুমন, আব্দুল হান্নান, আল আমিন হোসেন রিফাত এবং জয় ঘোষ। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন জাহিদুল ইসলাম শ্যামল, মেহেদী হাসান, আশিকুল ইসলাম লগ্ন, হারেজ আহমেদ ও সাদিক হোসেন। এছাড়া অর্থ সম্পাদক হিসেবে জান্নাতুল মিমি, দপ্তর সম্পাদক জয় ঘোষ এবং প্রচার সম্পাদক শুভ সিকদার দায়িত্ব পেয়েছেন। ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আফতাব উল হক খান, সাহিত্য বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম সিফাত, শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক প্রত্যাশা হাসান মুন এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক জয় ঘোষ।
এই কমিটি আগামী এক বছর সংগঠনটির কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত