
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৩:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ১০:৫০ এ.এম
কুবিতে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ক্যাম্পাসের সবগুলো আবাসিক হল থেকে দুইটি করে মোট দল নিবন্ধন করেছে। ফলে শুরুতেই শিক্ষার্থীদের ব্যাপক সাড়া মিলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হল কর্তৃপক্ষ জানায়, সূচনা পর্ব থেকেই বিতর্কে শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রমাণ করে—হলভিত্তিক বিতর্ক আয়োজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। এর মধ্য দিয়ে শুধু যুক্তি-তর্কের চর্চাই নয়, বরং শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ও মুক্ত চিন্তার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তারা।
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট মো. জিয়া উদ্দীন বলেন, “বিতর্ক মানুষের চিন্তার জগৎকে উন্মোচিত করে। কুবিতে এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তা ও মননের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
আয়োজক কমিটি জানায়, বিভিন্ন পর্বে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং শেষ পর্বে বিজয়ী দলকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। এই আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত