
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৫:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৫, ১২:১৬ পি.এম
কুবিসাসের নতুন নেতৃত্বে সাঈদ হাসান ও মুরাদুল মুস্তাকীম

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) ১০ম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাঈদ হাসান, আর সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন দৈনিক আমার সংবাদ-এর প্রতিনিধি মুরাদুল মুস্তাকীম মুরাদ।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে বিকেল সাড়ে ৩টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার, গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান।
নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নাঈমুর রহমান রিজভী (দেশ রূপান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হাসান (দৈনিক ভোরের ডাক), অর্থ সম্পাদক আবু শামা (দৈনিক কালবেলা), দপ্তর সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ মাসাবিহ (দৈনিক সংবাদ), তথ্য ও পাঠাগার সম্পাদক হাসিবুল ইসলাম সবুজ (দৈনিক খোলা কাগজ)। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান (দৈনিক সমকাল) ও জাহিদুল ইসলাম (দৈনিক রূপালী বাংলাদেশ)।
নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের, পরিসংখ্যান বিভাগের শিক্ষক ড. দুলাল চন্দ্র নন্দী, ড. জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাংবাদিকরা।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, "সাংবাদিকতা একটি মহান পেশা, যা সঠিক নীতি ও আদর্শ মেনে পরিচালিত হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে অনেক গুণী সাংবাদিক বের হয়েছেন, যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।"
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত