
এইচ এম গোলাম কিবরিয়া রাকিব : ১৬ ডিসেম্বর সোমবার নাজাতুল উম্মাহ মাদরাসা চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাজাতুল উম্মাহ মাদরাসা কুমিল্লা'র প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ আব্দুল্লাহ্ আল মামুন মোস্তফী'র সভাপতিত্বে অত্র মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল গফুর সিফাত ও হাফেজ মাওলানা জুবায়ের আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবিদ্ধার বাবরি মসজিদের প্রতিষ্ঠাতা মাওলানা হোসাইন আহমদ জমিরী, বাবুস্ সালাম জামিয়া জমিরীয়া কালিয়াজুড়ি কুমিল্লার সহকারী পরিচালক মাওলানা বাহাউদ্দীন জমিরাবাদী,কুমিল্লা ফায়ার সার্ভিস জামে মসজিদের খতিব মাওলানা আলী আকবর, উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুফতি কাজি আবু ইউসুফ ফারুকী, মাওলানা ইসমাইল হোসাইন বেলালী,মাওলানা মাহমুদুল হাসান মোস্তফী,মাওলানা ক্বারি আবু বকর,মুফতি কামরুল হাসান বিন শফিক,হাফেজ ইউনুস আহমদ,মো.ফাহিম বিন এনায়েত এবং হাফেজ মাসুম বিল্লাহসহ অত্র মাদরাসার শিক্ষার্থীদের অভিভাবকগণ। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা নগরীর সম্মানিত ব্যক্তিবর্গগণ ও আলেমসমাজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি ছাত্র-ছাত্রী এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এবং মাদরাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ শিক্ষা বিষয়ক খুব গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন এবং শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য বিভিন্ন আঙ্গিকে তুলে ধরেন। অনুষ্ঠানে চূড়ান্ত পরীক্ষায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে এবং সকল শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে মাদরাসার লগো সম্বলিত টি- শার্ট প্রদান করা হয়েছে। যা পেয়ে শিক্ষার্থীরা অনেক খুশি হয়। অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। তারপরে অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাংলা বক্তব্য, ইংরেজি বক্তব্য, আরবি বক্তব্য, দেশাত্মবোধক সংগীত ,ইংরেজি দেশাত্মবোধক সংগীত, ইংরেজি কবিতা এবং বাংলা কবিতা পরিবেশন করে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার প্রশাসনিক প্রধান মাওলানা ওমর ফারুক, মাওলানা আব্দুল আলিম,মাস্টার হাজারুল গাজী। পুরো অনুষ্ঠানটি আলহামদুলিল্লাহ ভালোভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে ১৯৭১ এবং ৫ আগষ্ট২০২৪ আন্দোলনে সকল শহিদদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা ও দেশের সুন্দর সমৃদ্ধ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন নাজাতুল উম্মাহ শিক্ষা পরিবারের চেয়ারম্যান এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ জামে মসজিদ কান্দিরপাড় কুমিল্লার খতিব, শায়েখ আব্দুল্লাহ আল মামুন মোস্তাফী প্রতিষ্ঠাতা ও পরিচালক অত্র মাদরাসা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত