
প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ১০:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ৬:১২ পি.এম
কুমিল্লা-২ আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুইঁয়ার বিজয়ী
![]()
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের ১১০টি ভোটকেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে বিএনপির প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. শহীদুল ইসলাম ঘোষিত ফলাফলে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৩ হাজার ৯৯২ ভোট বেশি পেয়েছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৭ হাজার ৭৭৫ জন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া ধানের শীষ পেয়েছেন পোস্টাল ভোটসহ ৭৭ হাজার ৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (তালা প্রতীক) ইঞ্জিনিয়ার মো. আবদুল মতিন পেয়েছেন ৬৩ হাজার ৪৫ ভোট।
ফলাফল ঘোষণার পর হোমনা-তিতাসের বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিএনপি বিজয়ী হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অধ্যক্ষ মো. সেলিম ভূইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান ও আনন্দ উদযাপন করেন ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত