প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৬, ১:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২৬, ৪:৩৩ পি.এম
কুশঙ্গলে গলায় বেল্ট পেঁচানো যুবকের মরদেহ উদ্ধার

মাহবুব তালুকদার, নলছিটি(ঝালকাঠি): ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল গ্রামে বুলবুল (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বাড়ির সামনে একটি গাছের নিচে গলায় বেল্ট পেঁচানো অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
নিহত বুলবুল কুশঙ্গল গ্রামের তৈয়ব আলীর ছেলে।
খবর পেয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, গাছটির একটি ডাল ভাঙা এবং তার নিচে বুলবুলের মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—এ মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ঘটনাস্থলের বিভিন্ন আলামত পর্যালোচনা করা হচ্ছে এবং বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA