
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ১১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ১১:৪৫ পি.এম
কুষ্টিয়ায় জামায়াতের শুভেচ্ছা মিছিল

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দুই দিনের সফরে কুষ্টিয়ায় আসছেন। তার এ সফর উপলক্ষে শুক্রবার (৩ জানুয়ারি) উজানগ্রাম ইউনিয়ন জামায়াতের তরফ থেকে এক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। উজানগ্রাম ইউনিয়ন (আমীর) হায়দার মাস্টার এর নেতৃত্বে মিছিলটি বিত্তিপাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে শেষ হয়। সেখানে ইউনিয়ন আমীরের সভাপতিত্বে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এ সমাবেশে কুষ্টিয়া অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।
শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। এছাড়া কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসাইনসহ আঞ্চলিক ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।
এই সফরের মাধ্যমে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সংগঠনের তৃণমূল পর্যায়ের কর্মীদের সংগঠিত করা এবং সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার আহ্বান জানাবেন বলে জানা যায়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত