
কুষ্টিয়ার সদর উপজেলার আলামপুর ইউনিয়নের রামনগর এলাকায় ট্রলির ধাক্কায় এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালকের নাম খবির উদ্দিন (৫০), তিনি রামনগর এলাকার মৃত গঞ্জের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খবির উদ্দিন তার ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি বালুবোঝাই ট্রলি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আলামপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রলিটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, এলাকায় ট্রলির বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা এ বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত