প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ২:৩৬ পি.এম
কুষ্টিয়ায় দুই আওয়ামী লীগ নেতা জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

রাজ্জাক বিশ্বাস কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনসহ বাংলাদেশ আওয়ামী লীগের সত্তাকে সমর্থন, সহযোগিতা এবং দলীয় কার্যক্রম গতিশীল করার চেষ্টার অভিযোগে কুষ্টিয়ার ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থানা এলাকার দুই স্থানীয় আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ (সারেন্ডার) করে জামিনের আবেদন জানান, আবু বকর সিদ্দিক: সাধারণ সম্পাদক, উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ এবং দবির উদ্দিন বিশ্বাস: সাধারণ সম্পাদক, গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগ বিজ্ঞ বিচারক ওই দুই নেতার শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, উক্ত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়ার ইবি থানা এলাকায় নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা জোরদার ও সহযোগিতার অভিযোগ রয়েছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA