
উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের আড়পাড়া এলাকায় নাছরিন খাতুন (২০) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নাছরিন কুমারখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দা সাবাস উদ্দিনের মেয়ে।
নিহতের চাচা আজিবার রহমান বলেন, নাছরিনের মা আত্মীয়ের বাড়িতে ছিলেন। এ সময় তাঁর বাবা ভাত রান্না করতে বলেছিলেন। রান্না না করায় বাবা রাগ দেখালে অভিমানে নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন নাছরিন।
শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান তারেক বিপ্লব জানান, নিহত নাছরিন মানসিক রোগী ছিলেন বলে তিনি শুনেছেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাবার ওপর অভিমান করেই নাছরিন আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
n/v
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত