
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৬:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ২:২৩ পি.এম
কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আইয়ুব আলী, হোমনা: কুমিল্লার হোমনায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও ধানবীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাচ্ছের, হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিক, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন ।
অফিস সুত্রে জানা যায়, আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় নির্বাচিত প্রত্যেক কৃষককে ৫ কেজি ব্রি ধান-৯৮ বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত