
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৪:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ১১:৫৮ এ.এম
কেন্দুয়া কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল
![]()
এম এ আকবর খন্দকার: কিশোরগঞ্জস্হ কেন্দুয়া কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সাধারণ সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে । গত ১৩ মার্চ শুক্রবার শহরের রথকলাস্হ ধানসিঁড়ি ফুড প্যালেসে কেন্দুয়া কল্যাণ সমিতির সভাপতি মো মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাসির উদ্দিনের সঞ্চালনায় সমিতির অগ্রগতি নিয়ে আলোচনা করেন কিশোরগঞ্জ সমাজসেবা উপপরিচালক মো: কামরুজ্জামান খান, সাবেক সভাপতি এ, বি সিদ্দিক, মোঃ কবীর উদ্দিন মিল্কী, দেশবরেণ্য মানবাধিকার কর্মী এ্যডভোকেট হামিদা বেগম প্রমুখ। আলোচনায় অংশগ্রহন করেন মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার পল্লবী, নিবাহী সদস্য সাবিনা ইয়াসমিন, ফাতেমা আক্তার শিল্পী প্রমুখ।
আলোচনা শেষে ইফতার পূর্বক বিশ্ব মানবকল্যানে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা আব্দুল মোমেন খন্দকার।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত