
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৫:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৫, ৬:১৩ পি.এম
কেশবপুর কৃষক দলের নেতা রাশেদুল ইসলামকে সরকারি গাছ চুরির অপরাধে জরিমানা

যশোর কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কৃষক দলের সাধারণ সম্পাদক ও ভালুকঘর বাজার সংলগ্ন রাশেদ স'মিলের স্বত্বাধিকারী রাশেদুল ইসলামকে সরকারি গাছ চুরি করে কেটে নেওয়ার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
সোমবার রাতে কেশবপুর চিংড়া সড়কের বারইহাটি মধুর মিল নামক স্থান থেকে রাস্তার সরকারি বাবলা গাছ চুরি করে কেটে তার নিজ স'মিলে বিক্রি করার জন্য নিয়ে আসেন।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ নেওয়াজ রাশেদ স" মিলে আসেন সেখানে এসে খবরের সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা কৃষক দলের সদস্য সচিব ভালুকঘর গ্ৰামের জবেদ গাজীর ছেলে রাশেদ কে ১০ হাজার টাকা জরিমানা সহ কাট জব্দ করেন । এসময় ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা বাবু, সাতবাড়িয়া ইউনিয়ন উপসহকারী (ভূমি )কর্মকর্তা মোঃ আবু সাঈদ, সাগরদাড়ি ইউনিয়ন উপসহকারী (ভূমি) কর্মকর্তা টিপু সহ পুলিশ ফোর্স।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক বলেন এ ধরনের নেককার জনক কাজ যে করেছে তার দায়ভার তাকে নিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এধরনের কাজকে সমর্থন করে না তদন্তপূর্বক তার বিষয়টা জেলা বিএনপিকে জানানো হবে তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত।
সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি'র সভাপতি গাজী গোলাম মোস্তফা বলেন
ইউনিয়নে দলের নাম ভাঙ্গিয়ে কেউ এ ধরনের অপকর্ম করলে তার দায়ভার তাকে নিতে হবে তিনি আরো বলেন বিএনপি কখনো এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করে না।
ছবি ইমেলে
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত