প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১১:১১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৫:৪৬ পি.এম
কোচাশহর শিল্পনগরী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন ও নবীনবরণ

জাহাঙ্গীর আলম, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর শিল্পনগরী কলেজ ও গবেষণা কেন্দ্রে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কোচাশহর শিল্পনগরী কলেজ ও গবেষণা কেন্দ্র প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কলেজের গভার্নিং বডির সভাপতি ও ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জহুরুল হক জাহিদ বলেন, কলেজ জীবন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।
এসময় নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যেতে হবে। শুধু ভালো ফলাফল নয়, দেশ ও সমাজের জন্য নিজেকে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কোচাশহর শিল্পনগরী কলেজ ও গবেষণা কেন্দ্রের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব।
কলেজের অধ্যক্ষ তারাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোচাশহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সাবেক সদস্য সচিব শাহাদুল ইসলাম, ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান, কোচাশহর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহারুল ইসলাম মুরাদ প্রমুখ।
এ সময় কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে একাদশ শ্রেণির ক্লাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA