প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ৮:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ৫:১২ পি.এম
কোর্ট পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের দিকনির্দেশনা দিলেন পুলিশ সুপার

মজনু মিয়া. গাইবান্ধা: গাইবান্ধা সদর কোর্টের বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন। শনিবার (১২ সেপ্টেম্বর) তিনি সদর কোর্ট পরিদর্শন করে এর সার্বিক কার্যক্রম, দায়িত্ব পালন ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন।
সদর কোর্টে পৌঁছালে কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ হিপজুল আলম মুন্সি পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে পুলিশ সুপার কোর্টের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় ডিউটি ব্যবস্থা, রেজিস্টারপত্র, মামলা-সংক্রান্ত নথিপত্র, মালখানা ও সংরক্ষিত মালামালসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন তিনি।
পরিদর্শনকালে সদর কোর্টে কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। এ সময় দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠা বজায় রাখার পাশাপাশি জনসেবামূলক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ এবং দ্রুত ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ হিপজুল আলম মুন্সিসহ সদর কোর্টে কর্মরত অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA