
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৬:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ২:২০ পি.এম
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মর্মান্তিক হত্যাকাণ্ড
![]()
রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ঘড়গাঁও এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তারেক (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বুধবার ২৫ ফেব্রুয়ারি বিকেল আনুমানিক ৫টার দিকে স্থানীয় একটি মাঠে ক্রিকেট খেলার সময় জোরে বল করা নিয়ে তারেক ও একই গ্রামের সমবয়সী আতিকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সামান্য তর্ক মুহূর্তেই ভয়াবহ রূপ নেয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আতিক এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তারেক।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত