
প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৫:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৭:৫৭ পি.এম
ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের পাশে থাকবে বিএনপি – খোকন তালুকদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে,তবে জুলাই আন্দোলনে নিহত ও আহত প্রত্যেক অসহায় পরিবারের পাশে থাকবে বিএনপি এবং তাদের সর্বোচ্চ মর্যাদা দান করা হবে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকন।
শনিবার(৩০ আগস্ট) দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলা বিএনপি কতৃক আয়োজিত জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন,”তারেক রহমান স্বজন হারানোর ব্যথা বুঝেন।তাই জুলাই আন্দোলনে শহীদ ও আহতরা বিএনপির কাছে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে থাকবেন।”
ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি মোঃ আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সী সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত