
রাজু আহমেদ, রাজবাড়ী :রাজবাড়ীর সদর উপজেলার ঐতিহ্যবাহী খানখানাপুর ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদের স্মরণে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট আসলাম মিয়ার, উদ্যোগে বর্ণ্যাঢ্য র্যালী,পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ভোরে এ্যাডভোকেট আসলাম মিয়ার,নেতৃত্বে খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনের স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে সকল শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, খানখানাপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আহসান হাবিব শাহিন,খানখানাপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মুন্সি মো: আব্দুল জব্বার, সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন সেলিম,সহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলসহ,সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময়, এ্যাডভোকেট আসলাম মিয়া বলেন,১৯৭১ সালে তৎকালীন সাড়ে সাতকোটি মানুষের সশস্ত্র আত্মত্যাগের বিনিময়ে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মাবোনের ইজ্জতের বিনিমেয় অর্জিত আজকের এইদিনে লাল সবুজের পতাকার একটি স্বাধীন বাংলাদেশের বিজয় অর্জিত হয়েছিল। কিন্তু বিগত ফ্যাসিস স্বৈরাচারী শেখ হাসিনার সরকার গত ১৫ বছরে ভোটারবিহীন এই সরকারের আমলে দেশে কোন আইনের শাসন ছিল না। তারা দেশের অর্থ বিদেশে,পাচার করে দেশটাকে চরম সংকটের মধ্যে ফেলে দিয়েছিল। যেখানে প্রতিদিন ঘটত গুম,খুন,হত্যা আর রাহাজানির ঘটনা। কিন্তু গত ৫ই আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার গণ-আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার ক্ষমতা ছেড়ে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তিনি আরো বলেন, আজকের ঐদিনে শপথ একটাই আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চালু করতে যেখানে সকল ধর্মের মানুষ সম-ধিকার নিয়ে স্বাধীনভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত