# খানখানাপুর বাজারে আল-মদিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ’-এর আধুনিক ও মানসম্মত সেবা কার্যক্রম

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf/
- Published: 2026-11-22T18:50:36+06:00
- Author: Alamin NV

​**রাজু আহমেদ, রাজবাড়ী**

​রাজবাড়ী জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল এলাকা খানখানাপুর স্টেশন রোডে
গ্রাহকদের চাহিদা ও রুচির সাথে সামঞ্জস্য রেখে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের স্টিল, লোহা
ও এস.এস. (স্টেইনলেস স্টিল)-এর আধুনিক ও টেকসই কাজ করে যাচ্ছে ‘আল-মদিনা ইঞ্জিনিয়ারিং
ওয়ার্কসপ’। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজন মেটাতে প্রতিষ্ঠানটি
বিশ্বস্ততার সাথে কাজ করে চলেছে। প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর হিসেবে সুনামের সাথে দায়িত্ব
পালন করছেন মোঃ মামুন সরদার।
 ​প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, আধুনিক ও নিরাপত্তা নিশ্চিত
করতে এখানে উন্নতমানের সর্বপ্রকার স্টিলের আলমারী, আকর্ষণীয় ডিজাইনের সো-কেস, মজবুত
গ্রিল, দোকান ও প্রতিষ্ঠানের জন্য সাটার এবং নিরাপদ কেচিগেট দক্ষ কারিগরদের মাধ্যমে
তৈরি করা হয়। বাসাবাড়ি, অফিস কিংবা বাণিজ্যিক ভবনের সৌন্দর্য ও সুরক্ষা বাড়াতে এসব 
পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ​স্টিল ও লোহার কাজের পাশাপাশি আধুনিক স্থাপত্যশৈলীর
সাথে মানানসই দরজা, জানালা, থাই অ্যালুমিনিয়ামের কাজ এবং জংমুক্ত ও চকচকে এস.এস.-এর
যাবতীয় কাজও এখানে যত্নসহকারে করা হয়ে থাকে। গ্রাহকের মাপ ও পছন্দ অনুযায়ী কাস্টমাইজড
ডিজাইনে কাজ করার সুবিধা থাকায় স্থানীয়দের কাছে ওয়ার্কসপটি বেশ আস্থা অর্জন করেছে। ​
সংশ্লিষ্টরা জানান, মানসম্মত কাঁচামাল ব্যবহার এবং কাজের স্থায়িত্ব ও ফিনিশিংয়ের ওপর
বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করা হয়, যাতে গ্রাহকরা দীর্ঘমেয়াদি সেবা পান।

​প্রতিষ্ঠানটির অবস্থান ও যোগাযোগের ঠিকানা হলো খানখানাপুর স্টেশন রোড, রাজবাড়ী। নতুন
বাড়ি নির্মাণ, সংস্কার কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনে স্টিল বা এস.এস.-এর যেকোনো
কাজের জন্য আগ্রহী গ্রাহক ও সংশ্লিষ্টরা সরাসরি ওয়ার্কসপে এসে অথবা প্রয়োজনীয় যোগাযোগের
মাধ্যমে বিস্তারিত তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।
