প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ১১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২৬, ১১:০৯ এ.এম
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

শোহাগ শহিদুল, শরণখোলা (বাগেরহাট): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শরণখোলা উপজেলা শাখার আয়োজনে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় শরণখোলা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, জেলা বিএনপির সদস্য মোল্লা ইসহাক আলী, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার মো. মধু, এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, ছাত্রদল, যুবদল, মুক্তিযোদ্ধা প্রজন্মদল, স্বেচ্ছাসেবকদল ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA