
প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ৫:০১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৬:৩২ পি.এম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু), কিশোরগঞ্জ: ব্যারিস্টার এম.আতিকুর রহমান বলেন দলীয় মনোনয়ন না পেলেও কিশোরগঞ্জ কে আমি মডেল জেলা করার স্বপ্ন থেকে সরে আসবো না। তিনি ফেইসবুক ভেরিফাইড পেইজে পোস্ট করেন কিশোরগঞ্জ ১ আসনের বিএনপি'র প্রার্থী নাম ঘোষণা হওয়ার পর-পরই অভিনন্দন জানান দলীয় মনোনীত প্রার্থী মোঃ- মাজহারুল ইসলাম কে।
কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)- এর চেয়ারপারসন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্হতা কামনায় কিশোরগঞ্জ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ্ মাঠে এক বিশাল দোয়া ও কোরআন খতমের আয়োজন করছেন ব্যারিষ্টার এম.আতিকুর রহমান। উক্ত দোয়া মাহ্ফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-হোসেনপুর-১ আসনের ধানের শীষ প্রতীক এর মনোনীত প্রার্থী মো:- মাজহারুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া,নাজমুল আলম,সাবেক জেলা ছাত্র দলের সভাপতি মারুফ আল মোস্তফা,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু নাসের সুমন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই আয়োজনকে ঘিরে কিশোরগঞ্জ বাসী বলেন এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করা খুবেই জরুরি,তাই এই বিশাল দোয়া মাহফিল আয়োজন করা। এই আয়োজনে কিশোরগঞ্জ বাসী অত্যন্ত আনন্দিত। কিশোরগঞ্জ বাসী আরও বলেন,ব্যারিস্টার এম.আতিকুর রহমান প্রমাণ করলেন,এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনা করা সাধারণ মানুষের কাছে খুবই জরুরি। তাই বিশাল দোয়া মাহফিলের আয়োজন করা।
কিশোরগঞ্জ বাসীর জন্য এটি ঐতিহাসিক স্বরণীয় ঘটনা হিসেবে হৃদয়ে প্রতিস্থাপিত হয়ে থাকবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত