
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৬:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৭:২৪ পি.এম
“গড়াই নদীর তীরে কুষ্টিয়া পৌর বিএনপি ঐতিহাসিক কর্মীসভা অনুষ্ঠিত”: কমিটি বিলুপ্ত ঘোষণা

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া : জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়া পৌর কমিটির আয়োজনে এক বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারী বুধবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া রেণইউক এন্ড যজ্ঞেস্বর সংলগ্ন গড়াই নদীর বাঁধ মাঠে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। তিনি দলের ভবিষ্যৎ পরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,কুষ্টিয়া পৌর কমিটির সাধারণ সম্পাদক এ কে বিশ্বাস বাবু জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ,বশিরুল আলম চাঁদ,জাহিদুল ইসলাম বিপ্লব,ইসমাইল হোসেন মুরাদ,কামাল উদ্দিন ,আল আমিন কানাই,আব্দুল মাজেদ এই কর্মীসভায় কুষ্টিয়া পৌর সভার ২১টি ওয়ার্ডের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দলের নীতি, আদর্শ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সভার শেষে কুষ্টিয়া পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দলের পুনর্গঠন প্রক্রিয়া এবং আগামী দিনের কর্মকাণ্ডে নেতাকর্মীদের ভূমিকা আরও সুসংহত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত