
প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৫:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৭:৩৭ পি.এম
গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনীর নৃশংস হামলার নিন্দা ও প্রতিবাদ

যৌথ এক বিবৃতিতে বাংলাদেশ ছাত্রপক্ষের সভাপতি মুহাম্মদ প্রিন্স ও সাধারণ সম্পাদক রহমান ফাত্তাহ বলেন, আজ বিজয়নগরে জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথ নৃশংস হামলায় গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গুরুতরভাবে আহত হয়েছেন। শান্তিপূর্ণ আন্দোলনে এমন বর্বর হামলা কেবল ব্যক্তি নয়, বরং গোটা গণতান্ত্রিক ব্যবস্থা ও জনগণের অধিকারকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি পরিকল্পিত হামলা, সরকারের দীর্ঘদিনের দমন-পীড়ন নীতির ধারাবাহিকতা। রাষ্ট্রীয় সহায়তায় বিরোধী মত দমন গণতন্ত্রের জন্য এক ভয়াবহ হুমকি তৈরি করছে। জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার আজ চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে।আমরা অবিলম্বে এই হামলার সাথে জড়িত সকল দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই। আহত নূর ভাইয়ের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আমরা জাতীয়ভাবে সকল গণতন্ত্রকামী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। একই সাথে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানাই—বাংলাদেশে চলমান মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক দমননীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য।বাংলাদেশ ছাত্রপক্ষ বিশ্বাস করে যে, জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধই গণতন্ত্র পুনরুদ্ধারের মূল চাবিকাঠি। আমরা ছাত্র-জনতাকে দমন-পীড়নের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি আরিফুল ইসলাম আবির
(সদস্য, বাংলাদেশ ছাত্রপক্ষ)।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত