
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ইমরান খান রাসেল-এর নাম ঘোষণা করা হয়েছে। তবে এ প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া ও জনমনে চরম ক্ষোভ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোষিত প্রার্থী ইমরান খান রাসেল এর আগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন। এমনকি তিনি মঠবাড়িয়া উপজেলার ৪ নম্বর দাউদখালী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচিত ছিলেন।
এই প্রেক্ষাপটে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে—গণঅধিকার পরিষদের আদর্শ ও ঘোষিত নীতির সঙ্গে এ ধরনের প্রার্থীর সামঞ্জস্য কতটুকু?
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক নেতা বলেন, "দলের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় আমরা হতাশ। এটি দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারণ কর্মীদের মনোবল ভেঙে দেবে।"
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত