
গণ স্বাস্থ্য কেন্দ্রের পি এইচ ভবনে ক্যারল অ্যান ইগেন টাইপেন ফান্ড ফর গার্লস এডুকেশন টু লিবারেট ফর্ম প্রর্ভাটি মেনেজার ডেভিট ব্রুয়ার সাথে বৃত্তি প্রাপ্ত ছাত্রীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১১মার্চ) এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধ্যা রয় ট্রাস্টি গণ স্বাস্থ্য কেন্দ্র , কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম চৌধুরী, সবায় বিশেষ অতিথি ছিলেন মি.ডেভিড ব্রুয়ার প্রোগ্রামার মেনেজার অফ ক্যারল এন ইগেন টাইপেন ফান্ড ফর গার্লস এডুকেশন, এছাড়াও উপস্থিত ছিলেন সকল বিভাগের বিভাীয় প্রধান ও ফেকাল্টির ডিন।
বিশেষ অতিথির বক্তব্যে ডেভিট ব্রুয়ার প্রোগ্রামার মেনেজার অফ ক্যারল এন ইগেন টাইপেন ফান্ড ফর গার্লস এডুকেশনের মেনেজার বলেন, ' আমাদের এটা খুব বড় প্রকল্প না হলেও আমরা বেশ কয়েকটি দেশে এই প্রকল্প চালু করেছি।আমরা জানি আপনাদের উচ্চ শিক্ষার এটা সহায়তা করছে।আমরা চাই বৃত্তি চলমান রাখতে।'
সভাপতির বক্তব্যে সন্ধ্যা রয় ট্রাস্টি গণ স্বাস্থ্য কেন্দ্র তিনি বলেন,গণ স্বাস্থ্যের সূচনা হয় মুক্তি যুদ্ধের যোদ্ধাদের সহায়তার জন্য। কেরল তখন নানা উন্নয় প্রকল্পে কাজ করতেন।তিনি প্রত্যন্ত অন্ঞলে যেয়ে কাজ করতেন।তার উত্তরশ্বরী এই ক্যারল বৃত্তি ফান্ড।আমরা মেয়েদের জন্য আরও ফান্ডের ব্যস্থা করবো এবং তিনি আরও বলেন ভবিষ্যৎ এ ছেলেদের জন্যও ভবিষ্যৎ এ বৃত্তির আয়োজন করবো '
কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম চৌধুরী মেয়েদের উচ্চ শিক্ষায় সহায়তা করার জন্য ক্যারল অ্যান ইগেন টাইপেন ফান্ড কে ধন্যবাদ প্রদান করে বলেন,'তিনি আরও বলেন পরীক্ষার আগে এমন অনেক অভিভাবক আসেন যারা একাডেমিক সেমিস্টার ফি প্রদানে নানা সমস্যা সমূখীন হন তারা এখান থেকে উপকৃত হয়েছে।বর্তমানে আটটি বিভাগে এ সুবিধা প্রদান করা হয় যদি এর সংখ্যা বাড়ানো যায় তাহলে আমাদের শিক্ষার্থীরা খুব উপকৃত হবে।'
ক্যারল অ্যান ইগেন টাইপেন ফান্ড ফর গার্লস এডুকেশনের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী মাহবুবা কাদের মিম মিডেকেল ফিজিক্স তিনি বলেন,'এই বৃত্তি আমার সেমিস্টার ফি দেয়ার ব্যাপারে আমাকে সহায়তা করেছে। আমি এতে আমার পরিবার কে সহায়তা করতে পেরেছি এই বৃত্তির মাধ্যমে'।
গণ বিশ্ববিদ্যালয়ে এ পকল্প চালু হয় ১ জুলাই ২০২৩ এবং এটি ৩০ জুন ২০২৮ পর্যন্ত চলবে।বর্তমানে ৭০ জন শিক্ষার্থী এ বৃত্তির সুবিধাধীন রয়েছে।
ন/ভ
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত