
পাইকগাছা, (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা গ্রামে গরুকে মারধরে বাধা দেওয়াকে কেন্দ্র করে তেজেন মন্ডল (৫৬) নামে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত তেজেন মন্ডল পাইকগাছা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
ভুক্তভোগী তেজেন মন্ডল জানান, গত শুক্রবার (৯ মে) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে গ্রামের একটি মাছের ঘেরের সীমানায় একটি গরু চলে যায়। এ সময় অভিযুক্তরা গরুটিকে মারধর করতে থাকেন। তিনি অবলা প্রাণীটিকে না মারার অনুরোধ জানিয়ে বলেন, গরুর মালিককে জানাতে কিংবা প্রয়োজন হলে ক্ষতিপূরণ দাবি করতে।এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত আল আমিন গাজী (২৭) ও জাফর গাজী (২৫), পিতা- আজিজ গাজী, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তারা বাঁশের লাঠি দিয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।
হামলায় গুরুতর আহত তেজেন মন্ডলকে তার ধরম আত্মীয় ও স্ত্রী উদ্ধার করে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী তেজেন মন্ডল সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।পাইকগাছা থানার একটি সূত্র জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত