প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ১০:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ১১:১৩ এ.এম
গাঁজার বড় চালানসহ ফুলবাড়ীতে তিনজন আটক

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ১৩ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।
আটকরা হলেন—ফুলবাড়ী উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের মন্ডল মিয়ার ছেলে মো. মামুন হাসান (২৫), মৃত মহসিন আলীর ছেলে মো. মোস্তাফিজুর রহমান ওরফে বাবু (৪০) এবং মৃত আইয়ুব আলীর ছেলে মো. আরিফুল ইসলাম (৩৮)। তারা সবাই পূর্ব ফুলমতি এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, পৃথক অভিযানে প্রথমে মামুন হাসানকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে অপর একটি অভিযানে মো. মোস্তাফিজুর রহমান ওরফে বাবু এবং মো. আরিফুল ইসলামকে ১২ কেজি গাঁজাসহ আটক করা হয়। দুই অভিযানে মোট ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামুন হাসানের বিরুদ্ধে একটি এবং মোস্তাফিজুর রহমান ওরফে বাবু ও আরিফুল ইসলামের বিরুদ্ধে অপর একটি মামলা দায়ের করা হয়েছে। পৃথক দুই মামলায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তার রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক বিক্রি, পরিবহন ও সংরক্ষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA