# গাইবান্ধায় অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ, কর্মসংস্থানে নিয়োজিত ৩ লাখ ৬৬ হাজার ৭৭১ জন

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a8%e0%a7%88%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b6%e0%a7%81/
- Published: 2026-11-24T19:57:28+06:00
- Author: Alamin NV

**মোঃ মজনু মিয়া,গাইবান্ধা প্রতিনিধিঃ**

গাইবান্ধা জেলায় মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৯৩৪টি। এসব অর্থনৈতিক 
কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ৭৭১ জন জনবল। অর্থনৈতিক শুমারি ২০২৩-এর চূড়ান্ত
প্রতিবেদনে উঠে এসেছে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের এমন চিত্র।
 মঙ্গলবার(
২৪ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অর্থনৈতিক শুমারি
২০২৩ প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদনবিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব
করেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে
বাংলাদেশ পরিসংখ্যান গাইবান্ধা জেলা পরিসংখ্যান কার্যালয় গাইবান্ধা জেলার উপপরিচালক
আবু সালেহ মোঃ রব্বানী। ব্যুরোর কর্মকর্তারা অর্থনৈতিক শুমারির বিভিন্ন তথ্য ও প্রতিবেদন
তুলে ধরেন। শুমারির তথ্য অনুযায়ী, গাইবান্ধা জেলায় মোট অর্থনৈতিক ইউনিটের মধ্যে স্থায়ী
ইউনিটের সংখ্যা ৮৮ হাজার ১২৯টি, অস্থায়ী ইউনিট ১০ হাজার ৩৪৩টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড
পরিচালনাকারী খানার সংখ্যা ১ লাখ ৬ হাজার ৪৬২টি। এদিকে, গ্রামীণ এলাকায় অর্থনৈতিক ইউনিটের
সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ৮৫৬টি। অন্যদিকে, শহরাঞ্চলে রয়েছে ৪৬ হাজার ৭৮টি অর্থনৈতিক ইউনিট।
অর্থাৎ জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় একটি অংশ পরিচালিত হচ্ছে গ্রামীণ এলাকায়।
