প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ৪:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ৫:০৩ পি.এম
গাইবান্ধায় নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে আলোচনা সভা

মজনু মিয়া, গাইবান্ধা: পরিবার ও সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধায় ‘পরিবার ও সমাজে নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রমদা রঞ্জন পাল। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় পরিবার ও সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিতকরণ, সমঅধিকার বাস্তবায়ন এবং নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি নারী অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নারীবান্ধব সামাজিক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, একটি মানবিক, উন্নত ও বৈষম্যহীন সমাজ গঠনে নারীর মর্যাদা ও অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে নারীর প্রতি সম্মান প্রদর্শন, তাঁদের মতামতের যথাযথ মূল্যায়ন এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডে সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
তাঁরা আরও বলেন, নতুন প্রজন্মের মধ্যে নারী অধিকার, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক দায়িত্বশীলতা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এ ধরনের আলোচনা সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA