প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২৬, ৩:৪৮ পি.এম
গাইবান্ধার সামগ্রিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পাঁচ এমপির

মজনু মিয়া, গাইবান্ধা: সদ্য দায়িত্বপ্রাপ্ত ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাইবান্ধা-১, গাইবান্ধা-২, গাইবান্ধা-৩ ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্যগন।
সাক্ষাৎকালে গাইবান্ধা জেলার সামগ্রিক উন্নয়ন, জনকল্যাণ এবং চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।
গাইবান্ধার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংসদ সদস্যগন।
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর শামীম কায়সার লিংকনের সঙ্গে জেলার চার সংসদ সদস্যের এই বৈঠক গাইবান্ধার উন্নয়ন ও জনকল্যাণে সমন্বিত উদ্যোগের নতুন সম্ভাবনা তৈরি করবে—এমন প্রত্যাশা করছেন জেলার সাধারণ জনগন।
এখন প্রত্যাশা একটাই—রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে গাইবান্ধা জেলার উন্নয়ন ও জনগনের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবেন বলে প্রতিশ্রুতিদেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA