
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হত্যাকান্ড ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বাগেরহাটের সর্বস্তরের জনতার উদ্যোগে সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। এ সময় বক্তব্য দেন মাওলানা আব্রারুল হক মোহাম্মদ আলী মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকী জাহিদ হাসান পলাশ, সাদ্দাম হোসেন, শেখ আল মামুন, মাহিন হাসনাইন সার্জা, মীর সাব্বির, তামিম শেখ। বক্তারা ইসরায়েলের ভয়াবহ হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ জানান এবং এর বিচার দাবি করেন। ইসরায়েলের হামলার কারণে আজ গোটা গাজা কবরস্থানে পরিণত হয়েছে। লাখ লাখ নিরীহ নারী-পুরুষ-শিশুকে হত্যা করা হয়েছে। তারা গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত