
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৯:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৬:০৪ পি.এম
গাজীপুরে এসএসসি পরীক্ষায় অর্ধ লক্ষাধিক পরীক্ষার্থীর অংশগ্রহণ

মোঃ ইসমাইল হোসেন, গাজীপুর: ২১ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখ থেকে সারাদেশের ন্যায় গাজীপুর জেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা ২০২৬ শুরু হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাংলা প্রথমপত্র পরীক্ষায় জেলার ৬৯ টি পরীক্ষা কেন্দ্রে মোট ৫০৫৩২ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা যায়।
পরীক্ষা উপলক্ষে গাজীপুর জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক গাজীপুর মো: নূরুল করিম ভূঁইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন জনাব এম. রকিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি), গাজীপুর সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
তথ্যসূত্রে আরো জানা যায়, এই বছর গাজীপুর জেলায় এসএসসি পরীক্ষায় ৫১ টি কেন্দ্রে ৪২৩৬০ জন, দাখিল পরীক্ষায় ৯ টি কেন্দ্রে ৫৫৯৬ জন ও ভোকেশনাল পরীক্ষায় ৯ টি কেন্দ্রে ২৫৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে সার্বিক ব্যবস্থাপনা ও পরীক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দেওয়া, পরীক্ষার্থীদের শান্তিপূর্ণ চলাচল ও যোগাযোগ নিশ্চিত কল্পে খোজখবর নেওয়া হয়। চলমান এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসনের ও উপজেলা প্রশাসনের ২৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ অনুযায়ী দায়িত্ব পালন করছেন বলে জানা যায়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত