
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৫:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৪:০৩ পি.এম
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত-১
![]()
গাজীপুরের বাসন থানা এলাকায় রান্নার সময়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায়সীমা (৩০) নামে এক নারীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
রোববার সন্ধ্যা সাতটার দিকে বাসন থানার মোগরখাল এলাকায় একটি বাসায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, পারভিন (৩৫), তাসলিমা (৩০), সিমা (৩০), তানজিলা (১০) ও আইয়ান (১.৫)। তাদেরকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাতটার দিকে বাসাটিতে রান্না করছিলেন পারভিন। তখন গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ পাঁচজন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান,গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন। সীমা সকাল সোয়া ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল,বাকিদের মধ্যে পারভীনের ৩২ শতাংশ, তানজিলার ৯০ শতাংশ, তাসলিমার ৯৫ শতাংশ ও শিশু আয়ানের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত