
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ১২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১:৪১ পি.এম
গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
![]()
গাজীপুরের ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) রাত ৮ টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন ঢাকা-বাইপাস সড়কের যোগীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। নিহতরা হলেন, কুড়িগ্রামের নাগেশ্বরী থানার চন্ডিপুর এলাকার মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মাহাবুর রহমান বাবু (৪০) ও একই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে ওবাইদুল হক (৪৭)। গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান , মোটরসাইকেলযোগে দুজন ভোগড়া বাইপাস থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। তারা যোগীতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ জানান,
ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত